আইপিএলের ১৫তম আসরে নিষিদ্ধ হতে পারে লোকেশ রাহুল ও রশিদ খান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২১ | ১০:১৮
Link Copied Successfully!

গেল অক্টেবরে শেষ হলো আইপিএলের ১৪তম আসর। ডিসেম্বর থেকে শুরু হবে ১৫তম আসরের প্রস্তুতি। আর এরই মধ্যে যে খবরে তোলপাড়, আইপিএলের আসন্ন মৌসুমে নিষিদ্ধ হতে পারেন পাঞ্জাব কিংসের ব্যাটার লোকেশ রাহুল ও সানরাইজার্স হায়দরাবাদের লেগ স্পিনার রশিদ খান।

ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ হয়ে মৌসুম প্রতি ২০ কোটি ভারতীয় রূপিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল। যেখানে পাঞ্জাব কিংসে মৌসুমপ্রতি ১১ কোটি রূপি পেতেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানকে ১৬ কোটি রুপির প্রস্তাব দিয়েছে লখনউ। দলটির সঙ্গে চুক্তিও সেরেছেন রশিদ এমনটাই গুঞ্জন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে লখনৌর বিরুদ্ধে খেলোয়াড় ‘ছিনতাইয়ের’ অভিযোগ করেছে হায়দরাবাদ ও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

আর বিসিসিআইয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

ইনসাইড স্পোর্টস-কে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে মৌখিকভাবে লখনউ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্রিকেটার ছিনতাইয়ের অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনা বোর্ডের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। লোকেশ রাহুল ও রশিদ খান দোষী সাব্যস্ত হলে তারা আইপিএলের এক মৌসুম নিষিদ্ধ হবেন। অর্থাৎ ১৫তম আসরটি খেলতে পারবেন না তারা।’

নতুন দল লখনউয়ের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিসিআইয়ের ব্যাখ্যা, নিয়ম অনুযায়ী,প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা বোর্ডের তরফে প্রকাশ পাওয়ার পরই একমাত্র রিলিজ করা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে নতুন দুই দল লখনউ এবং আহমেদাবাদ। এর আগে নয়।

তবে সেই তালিকা প্রকাশ করার আগেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির তারকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছে লখনউ। শুধু যোগাযোগই নয়, বড়সড় আর্থিক চুক্তির প্রলোভন দেখিয়ে দল ছাড়ার জন্য চাপ নাকি দেওয়া হয়েছে। এতে ক্রিকেটাররা দল ছাড়ার সিদ্ধান্তে প্রভাবিত হতে পারে। যেমনটা ঘটেছে রশিদ খান ও কেএল রাহুলের বেলায়। তাই বিষয়টি নীতিবিরুদ্ধ।

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা