
বাড়ছে শ্বাসকষ্ট ও এলার্জি রোগীর সংখ্যা, এক হাজার করে টিকা পাচ্ছে ইউনিয়নের স্বাস্থ্য ক্লিনিকগুলো


হাজীগঞ্জ উপজেলায় ক্রমশই বাড়ছে শ্বাসকষ্ট ও এলার্জি রোগীর সংখ্যা। সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায় শ্বাসকষ্ট আর এলার্জি রোগ নিয়ে হাসপাতালের দারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এসব রোগে আক্রান্ত রোগীরা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, অন্যান্য রোগীর চাইতে এখন শ্বাসকষ্ট ও এলার্জিতে আক্রান্ত রোগীরাই বেশি আসছে।
করোনার টিকা প্রসঙ্গে জানানো হয়, হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য ক্লিনিকগুলোতে আগামী তিনদিনে এক হাজার করে করোনা টিকা প্রদান করা হবে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শোয়েব আহমেদ চিশতি বলেন, সোমবার সকাল থেকে ৫’শতাধিক করোনা টিকা প্রদান করা হয়েছে। এই পর্যন্ত উপজেলায় করোনা টিকা প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লাক্ষ ৯ হাজার ৮৬০ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫৮ হাজার ৮৫৭ জন।
তিনি আরো জানান, যেহেতু অধিকাংশ মানুষই টিকা গ্রহণ করে পেলেছে তাই এখন আগের মতো তেমন চাপ নেই টিকা কেন্দ্রে। তবে টিকা গ্রহণ করায় মানুষের মাঝে আগ্রহ রয়েছে।
গত ২৪ ঘন্টায় উপজেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি। আর কেউ নমুনা জমা দিতেও যায়নি।


























