
দীর্ঘ মেয়াদী সেরা আয় করদাতার পুরষ্কার পেলেন হাজী আব্দুল মালেক


চাঁদপুর জেলায় দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হলেন হাজীগঞ্জ বাজারের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান
মেসার্স মালেক ফার্নিচার হাউজের সত্বাধিকারি হাজী আব্দুল মালেক।
২৪ নভেম্বর কুমিল্লা কর ভবনে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের সেরা করদাতাদের পুরুস্কৃত করা হয়। মালেক ফার্নিচার হাউজ হাজীগঞ্জ বড়পুলের পূর্ব পাড়ে রাস্তার দক্ষিণ পাশে প্রায় ৪০ বছর ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে।
২০২০-২০২১ অর্থ বছরে চাঁদপুর জেলায় দীর্ঘ সময় আয়কর প্রদান কারী হিসেবে সুনামধন্য মালেক ফার্নিচারের মালিক হাজী আব্দুল মালেককে পুরুষ্কার ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে হাজী আব্দুল মালেক বলেন, তার এই সম্মাননার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তার ব্যবসা সংশ্লিষ্ট সকল ক্রেতা সাধারণ, সরকারের রাজস্ব সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।




























