হাজীগঞ্জ ডিগ্রী কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়

Default User
হোসেন বেপারী
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২১ | ২:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসি ব্যাচের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজ শিক্ষিকা তৌহিদা আক্তারের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মাসুদ আহম্মদের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মেহরাজ শরীফ হাসান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সেলিম পাটওয়ারী, সহকারী অধ্যাপক বিলকিসয়ারা বেগম, সম্পাদক শিক্ষক পরিশোধ ও সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সেলিম আহমেদ ভূমিদাতা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

এছাড়াও সভাপতির বক্তৃতায় কলেজের অধ্যক্ষ মাসুদ আহম্মদ তার জীবনের পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদায় অনুষ্ঠানের আয়োজন দেখে ১৯৮৩ সালে ফিরে যেতে ইচ্ছে করে । ২০২১ সালের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এসএসসি পরীক্ষায় সি পেয়েছো তারা এইচএসসিতে তিন বিষয়ে পরিক্ষা দিয়েও এ প্লাস পেতে পারো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ২০২১ সালের এইচএসসি পরিক্ষার্থীরা সহ কলেজের বিভিন্ন বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী ও স্কাউটের সদস্যবৃন্দ।

শেষে মিলাদ ও মুনাজাতে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়ার পর তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা