হাজীগঞ্জে বিএনপি কি পুরোপুরি ব্যর্থ? প্রশ্ন সাবেক মেয়রের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২১ | ১:৫১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবদুল মান্নান খাঁন বাচ্চু তার ফেসবুক আইডিতে বলছেন- খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কর্মসূচি দিতে হাজীগঞ্জে বিএনপি কি পুরোপুরি ব্যর্থ?
পপুলার বিডিনিউজে তা হুবহু তুলে ধরা হলো-


বিএনপির জন্ম আজ ৪৩ বছর। হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক আমি। বিএনপির জীবনে এমন চরম সংকটাপন্ন অবস্থা আসেনি। ম্যাডামের এই চরম সংকটাপন্ন অবস্থায় বিএনপি আরো সংকটে পরবে হয়তো। আগে আন্দোলনে যা হয়েছে তা হয়ে গেছে, এখন উচিত নেতাকর্মীদের সবাই ম্যাডামের অসুস্থতার এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করা। ম্যাডামকে যেনো বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সেইজন্য সারাদেশে নেতা ও কর্মীদের আরো সক্রিয় অংশগ্রহণ এই মুহুর্তে দরকার।রাজধানীসহ বাংলাদেশের সমস্ত বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নে কর্মসূচি হচ্ছে কিন্তুু দুঃখের বিষয় হাজীগঞ্জ উপজেলার হেডকোয়ার্টারে ম্যাডামের এই চিকিৎসা আন্দোলনের কোনো কর্মসূচি নেই।

উপজেলা বিএনপির একজন সামান্য সদস্য হয়ে এই দায়ভার আমার উপরেও পড়ে। আপনারা বলতে পারেন, হাজীগঞ্জের ১৩ই অক্টোবরের ঘটনায় নেতাকর্মী সবাই হয়রানির মধ্যে আছে আমরা আন্দোলন করবো কিভাবে? কিন্তুু না, এ মামলায় শুধু যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলই হয়রানির মধ্যে আছে। বিএনপির দুই-চারজন নেতা ছাড়া কেউই এ হয়রানির মধ্যে নেই। হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই দুই কমিটির প্রায় ২৫০ জন নেতা আছে। ইচ্ছে করলে এই ২৫০ জন নেতাই আন্দোলন কর্মসূচি পালন করতে পারে, যুবদল ও ছাত্রদলের প্রয়োজন হয়না।

দলের মধ্যে আমি উপজেলা কমিটির সামান্য একজন সদস্য। আমি বয়সের ভারে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত যার কারনে এখন আমি ভালো করে হাঁটতেও পারি না। তবে আমি কথা দিচ্ছি ম্যাডামের উন্নত চিকিৎসার জন্য মিছিল মিটিং হলে সেখানে সবার সামনে থাকবো। হাজীগঞ্জ বিএনপি নেতাদের অনুরোধ করছি, ম্যাডামের এই অসুস্থতার আন্দোলনে আপনারা কর্মসূচি দিন এবং সক্রিয় অংশগ্রহণ করুন।

আবদুল মান্নান খান বাচ্চু,
সাবেক মেয়র – হাজীগঞ্জ পৌরসভা।
প্রতিষ্ঠাতা আহবায়ক – হাজীগঞ্জ উপজেলা বিএনপি।
সাবেক সভাপতি – হাজীগঞ্জ উপজেলা বিএনপি।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা