কালোচোঁ দক্ষিণ ইউনিয়নে পুলিশের সমাবেশ

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২১ | ৬:৫৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নে ৮নং বিটে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্প্রীতির বন্ধনকে সমুন্বত রাখতে মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল স্বপন সভাপতিত্বে ও হাজীগঞ্জ থানার এএসআই দিলীপ চন্দ্র দাস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় অফিসার ইনচার্জ হারুনর রশীদ বলেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ ,সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। এ নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনে কোন প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদেরকে ছাড় দেয়া হবেনা।
তিনি আরো বলেন, শান্তি ও সম্প্রীতি নষ্ট হয় এমন লেখা কেউই পোস্ট দিবেন না,লাইক ও শেয়ার করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কোন কথা বা কাজ করা যাবে না।
আসুন সবাই মিলে ২৬ডিসেম্বর ইউপি নির্বাচনকে একটি উৎসবে পরিণত করি। পুলিশ জনগণের বন্ধু ও সেবক। যে কোন বিষয়ে আপনারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোন সমস্যা হলে পুলিশের কাছে আসুন আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করব। আপনাদের যে কোন বিপদে আপদে হাজীগঞ্জ থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।

অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, শাহ আলম টিটু, আবদুল খালেক, খোদেজা বেগম, মো: হেলাল উদ্দিন প্রধানীয়া, সিরাজুল ইসলাম মজুমদার, ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজালাল মজুমদার, শ্যামল চন্দ্র শীল প্রমুখ।
ওইসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা