
কচুয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া


কচুয়া উপজেলার ৭ নং দক্ষিন কচুয়া ইউনিয়নের প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যেগে সোমবার ইউনিয়নের আকানিয়া পাঠান বাড়ির জামে মসজিদে বাদ মাগরিব বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা প্রদানসহ রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন যুবদরের সভাপতি আবদুর রশিদ মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারন সম্পাদক ইমাম হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মীর, স্বেচ্চাসেবক দলের সভাপতি মো. লিয়াকত, ছাত্রদল নেতা যোবায়ের হোসেন রাসেল, ৯ নং কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, যুবদল নেতা জসিম পাঠান, আলা উদ্দিন আখন্দসহ অসংখ্য নেতা কর্মি ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।
অন লাইনে যুক্ত হয়ে সংক্ষিপ্ত আকারে প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম এর সদস্য সচিব আবদস সাত্তার পাঠান বক্তব্য রাখেন।


কচুয়া – খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় আকানিয়া পাঠান বাড়ির জামে মসজিদে দোয়া অনুষ্টানে অতিথিসহ মুসল্লিগন।
E/N



























