মুশফিক-সাকিবকে ছাড়াই ঘোষণা করা হলো টাইগার স্কোয়াড

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২১ | ১:০২
Link Copied Successfully!

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। অধিনায়ক থাকছেন মাহমুদউল্লাহ, বাদ পড়ছেন লিটন ও সৌম্য। স্কোয়াডে নেই মুশফিকুর রহিমও। প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, ফিরেছেন শান্ত ও বিপ্লব।

এদিকে চোটের কারণে এই সিরিজে নেই সাকিব। এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। অন্যদিকে টেস্ট সিরিজের বিবেচনায় মুশফিক রয়েছেন বিশ্রামে।

আকবরের দলে ডাক পাওয়া একেবারেই চমক। কারণ জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না যুব বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার ব্যাটসম্যান। ১৬ জনের এই স্কোয়াডে আকবর ছাড়াও রয়েছে আরো নতুন দুই মুখ ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও পেসার শহীদুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়াও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ সাইফ হাসানকে। পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয় অনুশীলন ক্যাম্পে থেকেও পাননি ডাক।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ , সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা