হাজীগঞ্জের বিসিএসে উত্তীর্ণ সাত জনকে সংবর্ধনা দিলেন মেয়র

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ নভেম্বর ৩, ২০২১ | ৫:৪৫
Link Copied Successfully!

৪২ তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার সাতজন উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা দিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। বুধবার বিকালে পৌর সভার শিশু পার্কে এ সংবর্ধনা দেয়া হয়।

ওইসময় হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী মো. সালাউদ্দিন, ২ নং প্যানেল মেয়র আজাদ মজুমদার, কাউন্সিলর সুমন তপদারসহ বিভিন্নি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানান। হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় ওইসময় বক্তৃতা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইকবালুজ্জামান ফারুক, টিএলসিসির সদস্য শাহনাজ ঝর্না, ডা: সুমাইয়া বিনতে কবির ও ডা: রাজিব কুমার সাহা।

বিজ্ঞাপন

সদ্য উত্তীর্ণ হওয়া ওই ৭ জন শিক্ষার্থীরা হলেন, হাজীগঞ্জ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির, একই এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা অন্তু, টোরাগড় বদরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে নুরুন নবী জুয়েল, ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মাহাদীয়ে বাশার, বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, মকিমাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুুর গ্রামের নারায়ণ চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা। সংবর্ধনা অনুষ্ঠানের পর পর পৌরসভার নগর সমন্বয়ক কমিটি টিএলসির সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা ও উন্নয়নে কথা তুলে ধরেন পৌর নাগরিকেরা। পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন সম্প্রতি নগর উন্নয়নের জন্য মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকার বরাদ্দ হবার খবরসহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা