টি-টোয়েন্টি বিশ্বকাপে অসহায় রিয়াদ-মুশফিকরা

Default User
স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ নভেম্বর ৩, ২০২১ | ২:৪০
Link Copied Successfully!
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটে হেরে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ দল এ নিয়ে টানা চার ম্যাচেই হারের মুখ দেখলো ।

বাংলাদেশের এখন কাগজে কলমেও কোনও সম্ভাবনা নেই বিশ্বকাপে কোনও অগ্রগতি করার।

আর দক্ষিণ আফ্রিকা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আছে।

চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

 

ম্যাচ বিশ্লেষণ

বাংলাদেশ এরচেয়ে খারাপ ব্যাটিং আর কোনও ম্যাচেই করেনি। কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া তিনটি করে উইকেট নিয়েছেন।

সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং আফিফ যেভাবে আউট হয়েছেন তাতে মনে হয়েছে তারা গতি সামলাতে পারেননি।

বিজ্ঞাপন

মোহাম্মদ নাইম শেখ রাবাদার বল পায়ে আসা বলে রিজা হেনড্রিকসের হাতে তুলে দিয়েছেন।

এরপরের বলেই সৌম্য সরকার প্রথম বলেই ব্যাট নামানোর আগেই রাবাদার বল জুতায় লাগে, গোল্ডেন ডাক হয়ে ফিরে যান তিনি প্যাভিলিয়নে।

কাগিসো রাবাদা নিজের পরের ওভারে হ্যাটট্রিক করতে না পারলেও তৃতীয় বলেই মুশফিকুর রহিমকে আউট করেন। স্লিপে সহজ ক্যাচ দেন।

চার ম্যাচে চার হার বাংলাদেশের

ছবির উৎস,GARETH COPLEY-ICC

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ছিল সবচেয়ে দৃষ্টিকটু। তাকে দেখে পুরোটা সময় অপ্রস্তুত মনে হয়েছে।

উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ টিকেছিলেন নয় বল। কিন্তু তার ব্যাটিং দেখে মনে হলো তিনি ক্রিজে স্বস্তিতে ছিলেন না। দুইবার ক্যাচ তুলে দেন, শেষ পর্যন্ত নরকিয়ার বলে এইডেন মারকরামের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান।

অনেকটা টেইলেন্ডারদের মতো ব্যাট চালিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

আফিফ হোসেনও সৌম্য সরকারের মতো গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হয়ে যান। প্রিটোরিয়াসের লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করা বল মারতে গিয়ে বোল্ড হয়ে যান আফিফ হোসেন।

এরপর শামিম হোসেন ১১ এবং শেখ মেহেদি ২৭ রান তোলেন।

বাংলাদেশ শেষ পর্যন্ত ৮৪ রান তোলে।

দক্ষিণ আফ্রিকা ছয় ওভার তিন বল এবং ছয় উইকেট হাতে রেখে ম্যাচ চিতে নিয়েছে।

১৮ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ।

বিশ্বকাপে যাওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ একটির বেশি ম্যাচ জয়ের কথা বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকয়টি হেরে গেছে বাংলাদেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা