চাঁদপুরে প্রার্থীদের সাথে আচরণ বিধি-আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ৬:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দাউদ হোসেন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, সদর উপজেলা রিটার্নি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,‘সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো চাপ নেই। তাই নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরিতে প্রশাসন কাজ করবে। নির্বাচনের দিন পর্যাপ্ত পরিমাণে র্যাব,বিজিবি,পুলিশ ও আনসার বাহিনী থাকবে। এছাড়াও ৪ জন ম্যাজিস্ট্রট দিনে ও রাতে মাঠে কাজ করবে। কোনো প্রার্থী অভিযোগ করলে তা অবশ্যই যুক্তিযুক্ত প্রমাণ থাকতে হবে। আপনারা যথাযথ প্রমাণসহ ভিডিও ডকুমেন্ট রাখবেন। কেউ ভুয়া অভিযোগ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আপনারা আচরণবিধি মেনে চলবেন তাহলেই সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন চাঁদপুরে অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ তার বক্তব্যে বলেন,‘ নির্বাচনে যারা আপনাদের ভোট দিবেন সবাই আপনাদের লোক। নির্বাচন শেষ হলে সবাই সবার সাথে চলাফেরা করবেন। তবে নির্বাচনে কোথায় কোনো আইন-শৃঙ্খলার ব্যক্তয় ঘটলে পুলিশ জোড়ালো ভূমিকা রাখবে। আপনারা কেউ রহিম-করিমের হুমকি শুনবেন না। চাঁদপুরে সুষ্ঠু,সুন্দর ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।’

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণপুর ইউনিয়নের হাতপাখা মার্কার অজিউল্ল্যাহ,মৈশাদী ইউনিয়নের নৌকার প্রার্থী নূরুল ইসলাম, স্বতন্ত্র ওলি উল্ল্যাহ,বাগাদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মানিক।

মেম্বার প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী লিয়াকত হোসেন,তরপুরচন্ডী ইউনিয়নের মেম্বার প্রার্থী হারুন খাঁ।

বিজ্ঞাপন

নির্বাচনি আচরণবিধি সম্পর্কে ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করেন আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) এনামুল হক চৌধুরী। সদর উপজেলা
পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. রায়হান হোসাইন ও গীতা পাঠ করেন বিমল চৌধুরী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব