গৃহবধুর গোসলের ভিডিও ভাইরাল হুমকিদাতা আবু তালেব বিদেশ পাড়ি দিচ্ছেন?

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২১ | ১০:৩১
Link Copied Successfully!

গোসলের ভিডিও করল ভাসুর আবু তালেব। সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে আপত্তি কাজে জড়ানোর অপবাদে আত্মহত্যা করেছে প্রবাসির স্ত্রী সুবর্না (২০)। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের তালুকদার বাড়িতে।

নিহত সুবর্না হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার বদরপুর গ্রামের কাতার প্রবাসীর শরীফ উল্যাহর স্ত্রী। তার একটি কন্যা সন্তান রয়েছে। সেই বাসুর আবু তালেব বিদেশ পাড়ি দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করছেন বলে তথ্য দিয়েছে সুবর্নার বাবা পঙ্গু ঝন্টু তালুকদার। এদিকে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, সুবর্নার মা রেখা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেছে। সে মামলায় পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে এমনটাই অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে ময়না তদন্তের পর সুবর্নার লাশ বাবার বাড়িতে দাফন করা হয়েছে।

ঘটনার বিবরন দিতে গিয়ে নিহত সুবর্নার বাবা ঝন্টু তালুকদার জানান, আমার মেয়ে সুবর্নাকে আড়াই বছর আগে বদরপুর গ্রামোর আবদুল মোতালেবের ছেলে শরিফের সাথে বিবাহ দেই। কিছুদিন যাবার পর আমার মেয়ের জামাই প্রবাসে চলে যায়। সে থেকে তার বাসুর আবু তাহের তাকে কু প্রস্তাব দিয়ে আসছে। শুধু তাই নয়, সে আমার মেয়ের গোসলের ভিডিও ধারন করে তাকে ব্লাকমেইল করে। সোমবার তারা আমার স্ত্রীকে খবর দিয়ে আমার মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দেয়। ওইদিন রাতেই তারা আমার মেয়ের শাশুড়ি পেয়ারা বেগম আমার বাড়ি এসে মেয়ের বিরুদ্ধে উল্টো শাসিয়ে যায়। এ নিয়ে সুবর্নার মন খারাপ হয়ে যায়। মৃত্যুর আগের রাতে মেয়ের জামাইয়ের সাথে টেলিফোনে বাসুরের কথা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

বিজ্ঞাপন

বুধবার সকালে আমরা ঘরের একটি কক্ষে বসে কথা বলছিলাম তার ফাঁকে সে অন্য রুমে গিয়ে উড়না পেঁচিয়ে লড়ার সাথে আত্মহত্যা করে।

আমি আমার মেয়ের মৃত্যুর জন্য তার ভাসুর তালেবকে দায়ী করছি। আমি তার ফাঁসি চাই। সে এখন পলাতক। যে কোন সময় বিদেশ পাড়ি দিবে বলে গুঞ্জন রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) হারুনুর রশীদ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে লাশ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক