কচুয়ার রহিমানগর বাজারে ইনসাফ মেডিকেল সেন্টারের উদ্বোধন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ১০:৪৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলারঁ রহিমানগর উত্তর বাজারে মাষ্টার প্লাজার দ্বিতীয় তলায় ইনসাফ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। ইনসাফ মেডিকেল সেন্টারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা আলমগীর শাহ আল ক্বাদেরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহপুর দরবার শরীফের পীর শাহ সুফি আলহাজ¦ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল ক্বাদেরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, অধ্যাপক সেলিম মিয়া, কচুয়া উপজেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, আহালে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সভাপতি মৌলভী আঃ হক শাহজী, যুগ্ম সম্পাদক আঃ হক মাষ্টার, মেডিকেল সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক কবির হোসেন, চাঁদপুর জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার উল্ল্যাহ, গোহট উত্তর ইউনিয়ন আহালে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি দুলাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী শাহজাহান, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক, নুরপুর কারিগরি দাখিল মাদ্রাসার সহ সুপার মনির হোসেন, হাফেজ মফিজুল ইসলাম আল ক্বাদেরী, আইনগীরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দীন মীর ও সমাজ সেবক নজরুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওঃ গোলাম কিবরিয়া আল ক্বাদেরী।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা