শাহরাস্তিতে চুরি করতে ঢুকে দম্পতিকে খুন গ্রেফতার তিন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ৭:৫৬
Link Copied Successfully!

শাহরাস্তিতে সাবেক সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন (৭০) ও তাঁর স্ত্রী কামরুন নাহারকে (৫৯) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, পরিচিত এক রিকশাচালক চুরি করার জন্য বাড়িতে ঢুকে ওই দম্পতিকে খুন করেন। চুরি করা মুঠোফোনের সূত্র ধরেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন শাহরাস্তি উপজেলার ঘুঘুসাল এলাকার মো. আবদুল মালেক, ঝালকাঠি সদর উপজেলার গাবখান এলাকার মো. ইলিয়াস হোসেন ও বরিশাল জেলার কাউনিয়া উপজেলার চরবাড়ীয়া এলাকার মো. বশির। তাঁদের মধ্যে মালেক সরাসরি খুনের সঙ্গে জড়িত ছিলেন। চোরাই মুঠোফোন কেনাবেচার সূত্র ধরে ইলিয়াস ও বশিরকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন চাঁদপুর শহরে বসবাস করতেন।

গতকাল শনিবার সন্ধ্যায় পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পিবিআইয়ের পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভীন। গ্রেপ্তার তিনজনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পিবিআই জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর ঝালকাঠি থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন বশির। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে কুমিল্লার লাকসাম থেকে মালেককে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে রেজওয়ানা পারভীন বলেন, নুরুল আমিন ও তাঁর স্ত্রী কামরুন নাহার দুজনই ছিলেন অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা। বিভিন্ন সময় তাঁরা ব্যাংকে যাতায়াত করতেন। তাঁদের নিজের রিকশায় ব্যাংকসহ বিভিন্ন স্থানে নিয়ে যেতেন তাঁদের দীর্ঘদিনের পরিচিত প্রতিবেশী রিকশাচালক আবদুল মালেক। ঘন ঘন ব্যাংকে যাতায়াত করায় অনেক আগে থেকেই ছোটখাটো চুরির সঙ্গে জড়িত মালেক ফন্দি আটেন ওই দম্পতির ঘরে চুরি করার।

১ জুলাই ছাদ থেকে মৃত অবস্থায় নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় অচেতন অবস্থায় কামরুন নাহারকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
পরিকল্পনা অনুযায়ী গত ২৯ জুন সন্ধ্যায় বাড়ির মূল ফটক খোলা পেয়ে মালেক বাড়ির ছাদে অবস্থান নেন। রাত নয়টার দিকে নুরুল আমিন ছাদে উঠলে মালেক নিজের সঙ্গে থাকা রড দিয়ে পেছন থেকে তাঁর মাথায় আঘাত করেন। পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ছাদে শুকাতে দেওয়া পায়ের মোজা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন মালেক।

বিজ্ঞাপন

পরবর্তী সময় চুরি করতে ভবনের একটি কক্ষে প্রবেশ করেন। সেখানে একটি ফাইল কেবিনেটের ড্রয়ার টানাটানি করতে থাকেন। শব্দ শুনতে পেয়ে ঘরের লাইট জ্বালিয়ে মালেককে দেখে চিনে ফেলেন কামরুন্নাহার। ফলে মালেক তাঁর হাতে থাকা রড দিয়ে কামরুন্নাহারের মাথায় আঘাত করেন। এতে তিনি ফ্লোরে পড়ে যান এবং তাঁর মাথা বেয়ে রক্ত পড়তে থাকে। এরপর নুরুল আমিনের ব্যবহৃত একটি মুঠোফোন ও নিহত কামরুন্নাহারের কানের দুল এবং হাতের একটি আংটি নিয়ে ছাদ থেকে গাছ বেয়ে নিচে নেমে পালিয়ে যান তিনি।

এ ঘটনার দুই দিন পর ১ জুলাই ছাদ থেকে মৃত অবস্থায় নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় অচেতন অবস্থায় কামরুন নাহারকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই তিনিও মারা যান। এ ঘটনায় নিহত দম্পতির ছেলে মো. জাকারিয়া বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

সূত্র: প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা