বাংলাদেশের সুপার টুয়েলভ মিশন শুরু আজ-প্রতিপক্ষ শ্রীলংকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ১১:০৫
Link Copied Successfully!

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে আসা শ্রীলংকা। আইসিসির আসরে সব সময় তারা নিজেদের তুলে ধরে বেশ ভালোভাবে। বাংলাদেশ পরের রাউন্ডে নিজেদের সেভাবে মেলে ধরতে পারে না। এবার কী ভাগ্য বদল হবে? শারজায় আজ বিকাল ৪টায় লংকানদের হারানোর মিশনে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টের মাঝপথে আইসিসির সিদ্ধান্ত বদলের কারণে বদলে গেছে বাংলাদেশের প্রতিপক্ষ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম প্রতিপক্ষের নাম যখন জানলেন মাহমুদউল্লাহরা, তখন ম্যাচ শুরু হতে বাকি ৪৮ ঘণ্টারও কম। আইসিসির ‘খামখেয়ালিপনায়’ জলাঞ্জলি দিতে হচ্ছে এতদিনের হোমওয়ার্ক। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ছক এখন অর্থহীন। শ্রীলংকাকে দিয়ে শুরু অভিযানে বাংলাদেশ কত দ্রুত মানিয়ে নিতে পারবে, সেটাই দেখার। ওমান থেকে আরব আমিরাতের দুবাইয়ে আসার পর অনুশীলনের সুযোগ পাওয়া গেছে মাত্র একদিন। তবে এরআগে দুটি প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলংকাকে ভালোভাবেই চেনেন। সেই চেনা থেকেই তাদের হারানোর ছক কষেছেন কোচ। তিনি বলেন, ‘কয়েকমাস আগে আমরা শ্রীলংকার বিপক্ষে খেলেছি। টেস্ট ও ওয়ানডেতে তাদের বিপক্ষে ভালো লড়াই করেছি। আমাদের স্কিলফুল বোলার ও কিছু ভালো ব্যাটসম্যান নিয়ে ভারসাম্যপূর্ণ দল। বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আছে। কন্ডিশনও আমাদের পক্ষে। শারজার উইকেট অনেকটা ঢাকার মতো। আশা করি, আগামীকালের (আজ) ম্যাচে এগুলো আমাদের সহায়তা করবে।’

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের রেকর্ড হতাশার। এবার আসরে অতীতের রেকর্ড থেকে বেরিয়ে আসার পারফরম্যান্স আশা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম রাউন্ডের নিস্তরঙ্গ নদী পার হতে গিয়ে ডুবতে বসেছিল বাংলাদেশ। খারাপ সময়টা যদি প্রথম রাউন্ডে পড়ে থাকে, তাতেই স্বস্তি। এমনটি মনে করছেন ক্রিকেটাররা। খুদে ফরম্যাটে নির্দিষ্ট দিনে ভালো খেলে যেকোনো দল চমক দেখাতে পারে। ফেভারিট না হলেও চমকের সম্ভাবনা উঁকি দিচ্ছে মাহমুদউল্লাহদের ঘিরে। তবে সুপার টুয়েলভের চ্যালেঞ্জ যে ঢের বেশি হবে, সবারই তা জানা। বাংলাদেশ দলের চিন্তা টপঅর্ডার নিয়ে। ওপেনিংয়ে বড় জুটি হচ্ছে না। মুশফিকুর রহিম চেনা ছন্দে নেই। সাকিব ও মাহমুদউল্লাহ আত্মবিশ্বাস জোগাচ্ছেন। বোলিং ইউনিট গুছিয়ে নিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। আগের ম্যাচে পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে ভাগ বসানো সাকিবের আজ সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠার।

বিজ্ঞাপন

ঢাকায় ২০১৪ টি ২০ বিশ্বকাপের ট্রফি উঠেছিল শ্রীলংকার হাতে। ঢাকার কন্ডিশনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মিল রয়েছে। প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা। তবে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের আগে তারা বড় ধাক্কা খেয়েছে রহস্যময় স্পিনার মাহিশ থিকশানাকে হারিয়ে। বাংলাদেশের জন্য এই সংবাদ এক অর্থে সুখবর। চোটে ভুগছেন থিকশানা। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে তাকে পাচ্ছে না লংকানরা। লংকান ব্যাটার ভানুকা রাজাপাকসে বলেন, ‘থিকশানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।’ ওমানে প্রথম পর্বের শেষ ম্যাচে জিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলংকা। তারা সাকিব ও মোস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দাশুন শানাকা বলেন, ‘পেস বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ভালো পরিকল্পনাই সাজিয়েছি আমরা। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে। অন্য স্পিনারদের কথাও ভুলে গেলে চলবে না। আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ হবে।

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা