হাজীগঞ্জে উন্নতমানের জুতার ব্র্যান্ড ‘লোটাস’ বাজারের উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ | ৮:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে এই প্রথম আধুনিক ও উন্নতমানের জুতার ব্র্যান্ড ‘লোটাস’ বাজারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বাদ জুমআ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিজনেস পার্কে (হযরত মকিউদ্দিন শপিং সেন্টার) এই জুতার শো-রুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।

বিজ্ঞাপন

লোটাস বাজারের সত্ত্বাধীকারী ও লোটাস ব্র্যান্ড জুতার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ।

এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিজনেস পার্কের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিত্য-নতুন ডিজাইন, আধুনিক, রুচিসম্মত, টেকসই ও উন্নতমানের জুতার ব্র্যান্ড ‘লোটাস’ চাঁদপুরের মধ্যে এই প্রথম হাজীগঞ্জের বিজনেস পার্কের প্রথম তলার তাদের ‘লোটাস বাজার’ নামক শোরুমের (এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর) উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা