কচুয়ায় স্কুল ছাত্রকে হাত-পা বেধেঁ মারধরের অভিযোগ সাইদুল হাছান

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ২১, ২০২১ | ৯:০৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামে শত্রুতার জের ধরে স্কুল পড়–য়া সাইদুল হাছান (১৪) নামের এক ছাত্রকে মারধর করা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার সাইদুল হাছানের বাবা শাহজালাল বাদী হয়ে একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ফয়সাল (১৮),ইসমাইল হোসেনের ছেলে জিয়াম (১৭) ও কালা মিয়ার ছেলে ফয়সাল (১৮)কে অভিযুক্ত করে বৃহস্পতিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানা অভিযোগ ও এলাকা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাইদুল হাছানকে তার বাড়ীর সামনে থেকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে অভিযুক্তরা নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসার পরিত্যক্ত একটি ঘরে নিয়ে হাত-পায়ে রসি বেধে মারধর করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।

হামলার শিকার সাইদুল হাছানের বাবা শাহজালাল ও মা শেফালী জানান, মঙ্গলবার রাতে নন্দনপুর গ্রামের ৪/৫জন যুবক আমার ছেলেকে মাদ্রাসার একটি পরিত্যক্ত কক্ষে হাত-পা বেধেঁ নির্যাতন করে। তার চিৎকারে স্থানীয় শরীফুল ইসলামসহ কয়েকজন যুবক সাইদুল হাছানকে উদ্ধার করে। তারা আরো বলেন, উল্লেখিত ওই যুবকরা শত্রুতার জের ধরে আমার ছেলেকে মারধর করেছে। আমি তাদের সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানাই।

এ ঘটনায় হামলার শিকার স্কুল ছাত্র সাইদুল হাছানের পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা