ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখা কাউন্সিল সম্পন্ন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২১ | ১১:১৮
Link Copied Successfully!

বাংলাদেশে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একক সংগঠন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত’র রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর একক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল ১২ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২ টায় হাজীগঞ্জ বাজারস্থ বধূয়া কমিউনিটি সেন্টারে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মোহাম্মদ আলী নক্সবন্দী। তিনি বক্তব্যে বলেন, ছাত্ররাই দেশের ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে। আর যারা ছাত্ররাজনীতিতে ওতোপ্রোতোভাবে জড়িত তারাই ওই সময় নেতৃত্বের ভূমিকায় থাকে। সেই হিসেবে দেশের উন্নয়ন ও সকল সমস্যা সমাধানে ছাত্র রাজনীতির ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, গত তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে ইতিহাসে ইসলামী ছাত্রসেনা অহিংস ছাত্র রাজনীতির যে আদর্শ প্রতিষ্ঠা করেছে তা সকলের জন্যই দৃষ্টান্ত। তাই শান্তিপ্রিয় ছাত্রদের ইসলামী ছাত্রসেনায় যোগ দিয়ে দেশ ও দশের কল্যাণে এগিয়ে আসার আহবান করছি।

বিজ্ঞাপন

কাউন্সিল উদ্বোধন করেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর সভাপতি আওলাদে রাসূল দ. সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাষ্টার মো. দেলোয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন। কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মো. খোরশেদ আলম।

বিজ্ঞাপন

কাউন্সিলে নির্বাচন কমিশনের উপস্থিতিতে ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মো. খোরশেদ আলম, সহসভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রুবেল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আল আমিন রিয়াদকে দায়িত্ব প্রদান করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মো. দেলোয়ার হোসেন।

ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক ছাত্রনেতা মো. শহীদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সচিব ছাত্রনেতা মো. আল আমিন(রিয়াদ) এর উপস্থাপনায় বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা