
কচুয়া ১৯টি দূর্গা প্রতিমা পরিদর্শন ও মন্দির কমিটির নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ


চাঁদপুরের কচুয়া উপজেলা পর্যায়ে ১৯টি দূর্গা প্রতিমা পরিদর্শন গিয়ে এবং মন্দির কমিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।আসন্ন দেবী দূর্গার পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শান্তি পূর্ণ ভাবে আনুষ্ঠানিকতার কার্যক্রম সম্পূর্ণ করতে দূর্গা প্রতিমা মন্দির পরিদর্শন করেন কচুয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও কচুয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন।
রবিবার রাতে পরিদর্শন কালে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক টিমের সাথে মন্দিরের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়। পরিদর্শনকৃত মন্দিরগুলো হচ্ছে-১. মাঝিগাছা দূর্গা বাড়ি পূজা মন্দির, ২.উত্তর শিবপুর বনিক বাড়ি পূজা মন্দির, ৩.আলিয়ারা ব্যাজবাড়ি পুজা মন্দির, ৪.বায়েক ঠাকুর বাড়ি পূজা মন্দির, ৫.বায়েক কালিবাড়ী পূজা মন্দির,৬.বায়েক বাদল সরকারের বাড়ি দূর্গা পূজা মন্দির ,৭.সাচার ঘোষ বাড়ি পূজা মন্দির ,৮.সাচার পোদ্দার বাড়ি পূজা মন্দির ,৯.সাচার জগ্ননাথদাম দূর্গা পূজা মন্দির,১০. সাচার মধ্য পাড়া দূর্গা বাড়ি পূজা মন্দির ,১১. সাচার মধ্য পাড়া গোসাই বাড়ি দূর্গা পূজা মন্দির,১২.সাচার দাসবাড়ি দূর্গা পূজা মন্দির।
কচুয়া উপজেলার ৪১টি মন্দিরের মধ্যে ধারাবাহিকভাবে গত শনিবার ৭টি এবং গতকাল রবিবার ১২টি মন্দিরে সরজমিনে গিয়ে কচুয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন ও হিন্দু নেতৃবৃন্দরা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বাবু বিকাশ সাহা,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সন্তোষ চন্দ্র সেন,কোষাধ্যক্ষ কার্ত্তিক ঘোষ,পৌর সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার,কচুয়া উপজেলা জাগোহিন্দু পরিষদের সভাপতি শান্তুু ধর প্রমুখ।


E/N



























