
৩০ হাজার টাকা না নিয়ে বাড়ী ফিরলো অন্ত: স্বত্ত্বা প্রেমিকা


হাজীগঞ্জ উপজেলায় প্রেমিকের বাড়ীতে অনশন করা সেই নারীকে ৩০ হাজার টাকা দিয়ে বিদায় করতে চেয়েছেন ইউপি চেয়ারম্যান। পরে সেই নারী ও তার পরিবার টাকা না নিয়ে ফেরত গেল ভৈরব। বিষয়টি পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করেন প্রেমিকার বোন জামাই মাছুম।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার নাটেহরা গ্রামের প্রেমিক রাজন মাঝির বাড়িতে সালিশ বৈঠক বসে। রাতভর বৈঠকে প্রেমিক রাজন উপস্থিত না থাকলেও স্থানীয় চেয়ারম্যান মনির হোসেন গাজী প্রেমিকাকে ৩০ হাজার টাকা খরচের জন্য ধায্য করে দেন। বৈঠকে প্রেমিকা ৮ মাসের অন্ত: স্বত্ত্বা হওয়ায় তার সন্তান জন্ম না হওয়া পর্যন্ত পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবেনা। এ মর্মে বৈঠক শেষ হয়। কিন্তু প্রেমিক রাজনকে হাজির করার জন্য বার বার চেস্টা করা হলেও তাকে হাজির করা হয়নি। তাই রোববার সকালে তারা ভৈরবে ফিরে যান। শনিবার গর্ভের সন্তান নিয়ে ভৈরবের কিশোরী স্বামীর দাবীতে হাজীগঞ্জে অনশন শিরোনামে পপুলার বিডিনিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিয়ের দাবিতে হিন্দু বাড়িতে প্রেমিকের ঘরের সামনে অনশন করে ৮ মাসের অন্তঃসত্ত্বা মুসলিম নারী। তিন দিন পর রোববার সকালে ওই অন্তঃসত্ত্বা তরুণী প্রেমিকের বাড়ি থেকে নিজ জেলা ভৈরবে চলে যান।
ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী মুঠোফোনে বলেন, ‘অন্তঃসত্ত্বা তরুণীর সন্তান প্রসব করার পর এ বিষয়ে সিদ্ধান্তে নেয়া হবে বলে উভয়পক্ষ সম্মত হয়েছে। এ সমাধান মেনে তারা সকালে ভৈরবে চলে যায়।’


হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, ‘স্থানীয়দের মাধ্যমে অনশনের কথা শুনেছি। থানায় অভিযোগ দায়ের করা হয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর
E/N


























