বাংলাদেশ দলের মূল স্কোয়াডে রুবেল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১০, ২০২১ | ১২:২৪
Link Copied Successfully!

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ দিন ছিল শনিবার। সে সুযোগটিই নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেল।

বিশ্বকাপের মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। রুবেল দলের সঙ্গেই রয়েছেন ওমানে। এতদিন তিনি ছিলেন অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায়।

অর্থাৎ রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে ওমান গেলেও রুবেল এখন টিম বাংলাদেশের মূল স্কোয়াডে ঢুকে গেছেন। কী কারণে রুবেলকে হঠাৎ দলে নেওয়া? বিসিবির বিজ্ঞপ্তিতে এর পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপ দলে কারও কারও ইনজুরির সমস্যা আছে। তাই স্ট্যান্ডবাই থেকে রুবেলকে মূল দলে টেনে নিয়েছি আমরা। প্রাথমিকভাবে আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ আছে, তার জন্যই আসলে রুবেলকে নেওয়া।

প্রধান নির্বাচকের এমন বক্তব্যে এটি স্পষ্ট যে, এ মুহূর্তে ওমানে বাংলাদেশ দলে পেস ডিপার্টমেন্টে ইনজুরি সমস্যা চলছে। যে কারণে পেসারের বদলিতেই আরেক পেসার রুবেলকে নেওয়া।

দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন ওমান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপ দলের মূল পেসার তাসকিন আহমেদের ইনজুরি।

বিজ্ঞাপন

বোঝা গেল, তাসকিনের ব্যাকআপ হিসেবেই দলে ঢুকেছেন রুবেল।

এখন প্রশ্ন উঠেছে— প্রস্তুতি ম্যাচে রুবেলের হাতে বল উঠবে নিশ্চিত। কিন্তু বিশ্বকাপের মূল পর্বে?

জানা গেছে, সে পর্যন্ত তাসকিন সম্পূর্ণ ফিট হয়ে উঠলে রুবেলকেই ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাবে দল।

আগামী ১২ অক্টোবর শ্রীলংকা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। ম্যাচ দুটি খেলতে আজ ওমান ছেড়ে আবুধাবির পথে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বিশ্বকাপের প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন টাইগাররা।

সূত্র: প্রথম আলো

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা