
কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মাসুদুর রহমান বাবুলের উঠান বৈঠক


কচুয়ার পালাখাল মডেল ইউপির চেয়ারম্যান প্রার্থী ডা. মাসুদুর রহমান বাবুলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেঘদাইর মিয়াজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম মিয়াজীর সভাপ্রধানে ও ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক বাবুল মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ, সাবেক ইউপি সদস্য নাসিমা বেগম, যুবলীগ নেতা ওমর ফারুক ডন, ইকবাল হোসেন, সমাজসেবক ওসমান মুন্সী ও গিয়াসউদ্দিন পাটোয়ারী প্রমুখ।


এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, জসিম উদ্দিন গাজী, আবু তাহের মজুমদার, দুলাল মজুমদার, আব্দুল গফুরসহ আরো অনেকে।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
E/N



























