কচুয়ায় ভাগ্নিকে একাধিকবার ধর্ষণ! আটক দুই

Default User
মো. মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ৭, ২০২১ | ৫:৫৪
Link Copied Successfully!

কচুয়ায় ভাগ্নিকে একাধিকবার ধর্ষণ! র‌্যাব-১১ অভিযানে আটক দুই। এমন চাঞ্চল্যকর ঘটনাটি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন এলাকায় ঘটে।

জানাগেছে, কচুয়া থানাধীন জুনাসার গ্রামের মোঃ শিপন হোসেন (১৯) গত বছরের অক্টোবর মাস হতে জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তার ১৪ বছরের আপন ভাগ্নিকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। বিভিন্ন সময়ে ধর্ষনের ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে।

ঘটনার বিবরনে আরো জানাগেছে, বিষয়টি প্রথমে ভিকটিমের মা বুঝতে পেরে তার আপন ভাই মোঃ মফিজুল ইসলাম (৩৫) কে জানালে সে বিষয়টি কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে এবং কাউকে জানালে ভিকটিমের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে বলে ভয়-ভীতি দেখায়। এরই মধ্যে মোঃ মফিজুল ইসলাম ভিকটিমের পরিবারকে লাকসামে একটি ভাড়া বাড়িতে জোরপূর্বক রেখে আসে এবং সেখানে থাকা অবস্থায় ̄ভিকটিমকে গর্ভপাত করানোর জন্য ̈জোরপূর্বক ঔষধ সেবন করায়। ঔষধ সেবনের ফলে গত ২৪মে ভিকটিমের পেটে ব্যাথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে ভিকটিম একটি মৃত সন্তান প্রসব করে। পরে মৃত বাচ্চাটিকে ধর্মীয় বিধান অনুসরণ না করে দাফন সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে মফিজুল ইসলাম বিষয়টি কাউকে না জানানোর জন্য ̈ভিকটিমের পরিবার ও ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে এবং ধর্ষক মোঃ শিপন হোসেনকে আত্মগোপনে রাখে। ভিকটিমের মা বিষয়টি স্হানীয় লোকজনকে জানিয়ে সামাজিকভাবে কোন প্রতিকার না পেয়ে বিষয়টি র‌্যাব-১১কে অবহিত করে।

র‌্যাব বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বানিয়া দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ওইসময়, ধর্ষণকারী মোঃ শিপন হোসেন(১৯) ও তার সহযোগী মোঃ মফিজুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

বিজ্ঞাপন

এক প্রেস বিঞ্জপ্তিতে র‌্যাব-১১এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের বিষয়টি স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় আইনানুগ ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা