
নিখোঁজ আরব আলী, খোঁজ চান পরিবার
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের তারালীয়া গ্রামের আরব আলী সর্দার (৭০) নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকালে তার বড় ছেলের কুমিল্লা বিশ্বরোড এলাকার বাসা থেকে বের হয়। কিন্তু বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে বাদল সর্দার।
তিনি জানান, বাবা বড় ভাইয়ে বাসায় ছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। সে দিন থেকে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপরে থানায় ডায়রী করার প্রস্তুতি চলছে।
01614258899 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
E/N




























