কুমিল্লায় স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৪, ২০২১ | ১২:০১
Link Copied Successfully!

স্বামীর পরকীয়ার জেরে বিষপানে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যকারী নারী খায়রুন নাহার ঝুনু (৪০)। ঘটনার পর থেকে তার স্বামী মো. শাহ আলম পলাতক রয়েছেন।

সূত্র জানায়, কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের মো. শাহ আলম নিমসার বাজারে বীজের ব্যবসা করেন। দোকান কর্মচারীর বোন লাকী আক্তার পাখির পারিবারিক ঝামেলা মেটানোর সূত্রে তার (লাকি) সঙ্গে শাহ আলমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক থেকে পরকীয়া।

বিজ্ঞাপন

খায়রুন নাহারের বড় মেয়ে সামিয়া জানান, তিন বছর আগে তার বাবা শাহ আলম প্রতিবেশী লাকি আক্তার পাখির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই তার বাবা-মা’র মধ্যে ঝগড়া হতো।

সামিয়া বলেন, গত ১৪ জুন কুমিল্লা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় একটি বাসায় ওই মহিলা (লাকি) ও আমার বাবা একসঙ্গে থাকছেন খবরে আমার মা সেখানে যায়। ওইদিন লাকি আক্তার পাখির স্বজনরা আমার মাকে বেদম প্রহার করে। ঘটনার ৩ দিন পর আমার মা কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন সেলে একটি অভিযোগ দায়ের করেন।

খায়রুন নাহার ও শাহ আলম দম্পতির বড় মেয়ে সামিয়া আরও জানান, শনিবার রাতে মা খায়রুন নাহার তার বাবাকে বলেন, হয় আমার সঙ্গে না হয় ওই মহিলার সঙ্গে থাকো। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে রাত দেড়টার দিকে তার মা গোপনে বিষপান করেন।

বিজ্ঞাপন

সামিয়া বলেন, আমি ঘটনা টের পাই। তখন আমার মা বলে, তোমরা আমাকে মাফ করে দিও। পরে আমার আব্বু, আম্মুকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে আম্মা মারা যান।

স্থানীয় রফিকুল ইসলাম রফিক নামের একজন বলেন, খায়রুন নাহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকবার শালিসে বসেছি। শাহ আলম গোপনে দ্বিতীয় বিয়ে করলেও কখনো তা স্বীকার করেনি। এটা তার প্রতারণা ছিল। তার প্রথম স্ত্রী বেশ কয়েকবার দ্বিতীয় স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান