
আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ফুলেল শুভেচছা জানান পুলিশ সুপার
Link Copied Successfully!


আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ফুলেল শুভেচছা জানান চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম।
শনিবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বর্ধিত সভা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ এম.পি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




























