হঠাৎ করেই দাম বেড়েছে কাঁচামরিচের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ২:৪২
Link Copied Successfully!

নীলফামারীর সৈয়দপুরে হঠাৎ করেই ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। বর্তমানে বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪০ টাকা দরে।

ক্রেতাদের অভিযোগ— হঠাৎ করেই কেজিতে ৩০-৪০ টাকা করে দাম বেড়েছে কাঁচামরিচের। প্রয়োজনের সময় আমদানি কমিয়ে ব্যবসায়ীরা অধিক মুনাফা করছেন।

তবে ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে মরিচ গাছ মরে যাওয়া এবং আমদানি কম থাকায় দাম বেড়েছে। আমদানি কম হলে দাম আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সৈয়দপুর পৌর আধুনিক সবজি বাজারের বাবলু বলেন, মরিচের গাছ পচে যাওয়ায় ও সরবরাহ কমায় দাম ওঠানামা করছে। ভারতীয় মরিচ বাজারে এলে দাম কমে, আর না হলে দাম বেড়ে যায়। এদিকে নওগাঁ, বগুড়া ও দিনাজপুরের মরিচের আমদানি কমে গেছে। এ ছাড়া বর্ষায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মরিচের উৎপাদন কমেছে।

বাজারে সবজি কিনতে এসে বাঁশবাড়ির সীমা বেগম নামে এক গৃহিণী বলেন, গত কয়েক দিন আগে কাঁচামরিচ কিনেছি ৮০ টাকা কেজি দরে। সেই মরিচ পাগলা ঘোড়ার মতো লাফিয়ে কেজিতে বেড়েছে ৪০ টাকা।

বিজ্ঞাপন

অথচ বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানে পর্যাপ্ত মরিচ রয়েছে। কীভাবে কেজিতে ৪০ টাকা বাড়ল এর কোনো সঠিক জবাব নেই ব্যবসায়ীদের কাছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন বলেন, বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটারিং করা হচ্ছে। এ মৌসুমে কাঁচামরিচের দাম একটু ওঠানামা করে। এ বছরও তার ব্যতিক্রম নয়। আগাম জাতের মরিচ উঠতে শুরু করেছে। এখন দাম কমে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব