
হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied Successfully!


হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ রোটারি ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহ উদ্দিনের সভপতিত্বে সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় কার্যকরি সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও মহিউদ্দিন আল আজাদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মন্সী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিপাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিন উদ্দিন, সাজসজ্জা বিষয়ক সম্পাদক আবু তাহের মিছবাহ প্রমুখ।



সভায় মাসিক চাঁদা ও সংগঠনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সবশেষে কার্করি কমিটির সদস্যদের মাঝে বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে একটি করে ছাতা প্রদান করা হয়।
HO/N


























