
বেলঘর পুড়ে যাওয়া পাঁচ দোকানীকে নগদ অর্থ প্রদান
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার বেলঘর ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে নগদ অর্থ প্রদান করেছে উপজেলা পরিষদ। আনুমানিক ভোর ৬ টয় এই অগ্নিকাণ্ডের ঘটানা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাঈনুউদ্দিন গাজী।
ওই সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আল আমিনের মুদি দোকান, মুখলেছের সারের দোকান, মোবারক হোসেন পাটোয়ারীর মোবাইল ও কসমেটিকস এবং সুজনের কামারের দোকান সকলকেই নগদ দুই হাজার টাকা করে অর্থ প্রদান করা হয় ।


ওই সময় ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের পরামর্শে সরকারি সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়।



























