কচুয়ায় তলিয়ে গেছে রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২১ | ৭:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার আটোমোড় গ্রামে পূর্বপাড়ায় টানাবৃষ্টি ও বর্ষার পানিতে কাঁচা রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে আটোমোড় গ্রামসহ প্রায় ৫ গ্রামের মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে ওই সড়কটি পাকাকরণ ও সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলে রাস্তাটি পানিতে তলিয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের নেতা মো. শাহজাহান আখন্দ বলেন, রাস্তাটি পাকাকরণ ও ব্রীজ নির্মাণে আমরা গ্রামবাসী বারবার স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে অবহিত করেছি। তিনি ওই স্থানে ব্রীজ নির্মাণে ডিও লেটার দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

তিনি আরো বলেন, রাস্তাটি সংস্কার করে জনস্বার্থে পাকাকরণ ও ব্রীজ নির্মাণ এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসীরা জানান, আটোমোড় গ্রামের এই সড়কটি বহুল জনপথ। প্রতিদিন এই রাস্তায় হাজারো মানুষ যাতায়াত করে। বিভিন্ন অঞ্চল থেকে পন্য ক্রয়-বিক্রয় সহ পন্যবাহী গাড়ি চলাচল করে থাকে। কিন্তু একটু বৃষ্টি হলে ও বর্ষা মৌসুমে কয়েক মাস ধরে তলিয়ে থাকে এই রাস্তা। যার ফলে ৫ গ্রামের মানুষের যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়তে হয়।

তারা আরো জানান, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা বাশেঁর সাকোঁ তৈরি করে কিছুটা যাতায়াত হলেও সাকোঁটি ভেঙ্গে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। তাই দ্রুত ওই রাস্তা সংস্কার ও পাকাকরনের দাবী জানিয়েছে এলাকাবাসী।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা