এক শিক্ষকের করোনা শনাক্ত, স্কুলের সবার নমুনা পরীক্ষার নির্দেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২১ | ২:৩৭
Link Copied Successfully!

বিদ্যালয়ের এক শিক্ষকের করোনা পজিটিভ  হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটের মোংলা উপজেলার মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার শিক্ষক-শিক্ষার্থীর নমুনা পরীক্ষার নির্দেশ দেন।

করোনাভাইরাসে আক্রান্ত ওই শিক্ষকের নাম পুলিন কুমার মন্ডল। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন চন্দ্র হালদার জানান, শিক্ষক পুলিন কুমার মন্ডল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি বিদ্যালয়ে পাঠদানের জন্য আসেন। বিদ্যালয়ে প্রবেশকালে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে শিক্ষক কক্ষে বসে তিনি শরীরে জ্বর অনুভব করেন এবং কাশি দিতে থাকেন। একপর্যায়ে ফোন করে জানতে পারেন তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছেন।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ওই শিক্ষককে আপতত স্কুলে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র:দৈনিক শিক্ষা

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান