মাকে একনজর দেখার জন্য ছটপট করছে আনহার কান্না থামছেনা শিশুটির

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ | ১২:৩৭
Link Copied Successfully!

মাকে একনজর দেখার জন্য ছটপট করছে ১৮ মাস বয়সী শিশু আবরিন জাহান আনহার। দু’দিন পার হয়ে গেলেও মায়ের মুখের সন্ধান মেলেনি তার। দাদী নানীর মুখের পানে তাকিয়ে শুধুই মায়ের জন্য ছটপট করছে আনহার।

গত ১৬ সেপ্টেম্বর রাতে খুন হওয়ার সময় মায়ের পাশে দাঁড়িয়ে ছিল শিশু আনহার । কোন কিছু বুঝার ক্ষমতা না থাকলেও নাড়ির টানে মায়ের জন্য শুধুই হাহাকার। নওরোজ আফরিন প্রিয়া খুন হওয়ার দু’দিন পার হলেও মায়ের বুকের দুধের জন্য অপেক্ষা আনহারের । রাতদিন শুধুই মায়ের খোঁজ। বাবা, নানী, দাদী ও পরিবারের সদস্যদের শুধুই ব্যস্ততা মায়ের মমতার অভাব থেকে আনহারকে দুরে রাখা।

বিজ্ঞাপন

১৮ সেপ্টেম্বর দুপুরে প্রিয়ার বাড়িতে গিয়ে দেখাযায় শিশু আনহারের মায়ের জন্য ব্যাকুলতা। প্রিয়ার মামা মোসাইদুল ইসলাম নেয়ামত জানান, শিশু আনহার মায়ের জন্য ছটপট করছে। কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে। ডাক্তারের পরামর্শ নিয়ে তার জন্য দুধ কিনে আনা হলেও সে তা খাচ্ছে না। তার নানী তাহমিনা সুলতানা রুমি ও দাদী শিল্প বেগম সারাক্ষণ কোলে নিয়ে মায়ের আদর পূরুন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আনহারের বাবা হ্রদয় স্ত্রী হারিয়ে শিশু আনহারকে বাঁচিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে প্রিয়া হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ঘটনাস্থলে গিয়ে রহস্য উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছেন। প্রিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের রহস্য জানতে উম্মুখ হয়ে আছে। কি কারনে এই নির্মম হত্যাকান্ড ঘটতে পারে তাই এখন সবার প্রশ্ন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা