কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে কোটি কোটি টাকার বালি উত্তোল

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ৭:৪৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলায় নিষিদ্ধ ড্রেজার নিয়ন্ত্রণে প্রশাসন জোড়ালো কোনো ভূমিকা নিচ্ছেনা বলে ভুক্তভোগীরা দাবী করেছে। সম্প্রতি থেকে স্থানীয় সাংবাদিকদের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর উর্ধতন প্রশাসন তা উচ্ছেদের জন্য আমলে নিয়ে তারা উপজেলার প্রতিটি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) কে দায়িত্ব দেয়। কিন্তু তহশিলদাররা খবর পেয়ে কিছু ড্রেজারের ঘটনার স্থলে গিয়ে নামকামাত্র বালি উত্তোলেনের পাইপ কেটে সংযোগ বিচ্ছিন্ন করে আসলেও পরক্ষণে আবার মাটি ক্ষেকু ব্যবসায়ীরা তা চালু করে দেয়। তহশিলদারদের সাথে যোগাযোগ করা হলে তারা এ কথা স্বিকার করে বলেন, আমরা সংযোগ বিচ্ছিন্ন বা কিছু মেশিন ভেঙ্গে আসলেও পরক্ষণে আবার চালু করে দেয়। তারা আরো বলেন, এসব সম্পূর্ণ রূপে বন্ধ করতে হলে জেলার হাজীগঞ্জসহ অন্যান্য উপজেলায় আমিদের প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা সরজমিনে গিয়ে যেভাবে জেল জরিমানা করে উচ্ছেদ অভিযান চালায় কচুয়ায়ও ঠিক এ ভাবে উচ্ছেদ অভিযান চালালে মানুষের চরম ক্ষতিকর অবৈধ ড্রেজার নির্বংশ করা সম্ভব।

এ উপজেলার ৪ নং ইউনিয়নের সবচে বড় ভূমি দস্যু (মাটি ক্ষেকু) ব্যবসায়ী পালাখাল গ্রামের খালেক মেম্বার বাড়ীর সেলিম নামে এক ব্যক্তি।তবে স্থানীয়রা জানান, তার এ ব্যবসার সাথে জড়িত রয়েছে ভয়ংকর পর্দার আড়ালে মুখোশধারী এক গুরুত্বপূর্ণ পদ-পদবির জনপ্রতিনিধি। তারা দিবা-রাত্রী প্রকাশ্যে দীর্ঘ বছর থেকে ইউনিয়নের আনাছে-কানাছের কৃষিজমির মাঠসহ সরকারের রাজস্ব খাস-খতিয়ানের খাল-বিল থেকে কোটি কোটি টাকার বালি উত্তোলন করেছে বলে এ প্রতিনিধি সরজমিন গিয়ে ঘুরলে বহু মানুষ বালি উত্তোলনের স্থান পাত্রের এসব তথ্য দেয় এবং তাদের বহু করুন কাহীনির কথা শুনান। যাহা লিখলে পত্রিকার কলব অনেক বড় হয়ে যাবে। বর্তমানে সেলিমের এবং পর্দার আড়ালে ওই জনপ্রতিনিধির অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলন করছে সেংগুয়া গ্রাম সিমার কৃষিমাঠ থেকে প্রায় দেড় কিঃ মিঃ দুরুত্বের পূর্ব দিকে পাইপ লাগিয়ে ভূঁইয়ারা গ্রামের জহির মেম্বারের বাড়ির পাশে লদের বাড়িতে বালি ভরাট করছে। এ ছাড়াও স্থানীয়রা জানান এবং দেখান ১৮ লক্ষ টাকা চুক্তিতে দহুনিয়া-দোয়াটি কৃষি জমির মাঠ থেকে ড্রেজার লাগিয়ে ভূঁইয়ারা পশ্চিম পাড়া মসজিদ বাড়ির একটি পুকুর ভরাটের প্রস্তুতিতে বিভিন্ন স্থানে পাইপ নিয়ে রাখা হয়েছে।

দীর্ঘ বছর থেকে তাদের অবৈধ ড্রেইজারের তান্ডব লিলায় পুরো ইউনিয়নের অধিকাংশের কৃষি মাঠ, গ্রামিন সড়ক ও মানুষের ঘর বাড়ী মারাক্ত হুমকির মুখে এবং কিছু কিছু সড়ক বিনষ্ট হওয়ায় জনদুর্ভোগ চরমে। এসব অনিয়ম দুর্নীতি দেখার কি কেউ নেই?জনাসাধারনের প্রশ্ন।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা