করোনায় কর্মহীন কচুয়ায় মাদ্রাসা শিক্ষক এখন মুদি দোকানদার

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ | ১০:০৫
Link Copied Successfully!

চাকুরি এমপিওভূক্ত হওয়ার আশায় বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন ২০ বছর ধরে।

এর মধ্যে দেড় বছরের বেশি করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্ত্রী,সন্তান ও পরিজন নিয়ে না খেয়ে দুর্বিষহ জীবন কাটান কামরুজ্জামান। আত্মীয় ও বন্ধু-বান্ধবের পরামর্শে ১১মাস আগে নিজ গ্রামের বাড়ির পাশে মুদি দোকান দেন শিক্ষক কামরুজ্জামান। বর্তমানে ওই মুদি দোকানের আয় দিয়ে স্ত্রী,৩ ছেলে ও বৃদ্ধ মায়ের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। কামরুজামান চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

তিনি জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগদান করে শিক্ষকতা করে যাচ্ছেন। কিন্তু সরকার পালাবদল হলেও নানান কারনে মাদ্রাসাটি আজও এমপিও ভূক্ত হয়নি। ফলে বাধ্য হয়ে বেতন ভাতা না পাওয়ায় নিজ গ্রামে কোয়া-চাঁদপুর বাজারে মুদি দোকান পরিচালনা করে যাচ্ছি।

বিজ্ঞাপন

কামরুজ্জামান আরো জানান, একদিকে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, অপর দিকে মাদ্রাসাটি ননএমপিও,যার কারনে বেতন ভাতাদি না থাকায় পরিবার-পরিজন নিয়ে না খেয়ে কষ্টে জীবন কাটাচ্ছি। কোনো উপায়ন্ত না পেয়ে নিজের কিছু আর্থিক সম্বল দিয়ে কোয়া-চাঁদপুর বাজারে একটি মুদি দোকান দিয়েছি। ফলে এখনো আর্থিক সংকট কাটাতে পারছি না। করোনার শুরতে একবার প্রনোদনা পেলেও আর কোনো প্রনোদনা পাইনি। তার মতো ওই সুপারসহ মাদ্রাসার ১৩জন শিক্ষক ও ৩জন কর্মচারী সীমাহিন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। করোনার রেষ কাটলে মাদ্রাসাটি এমপিওভূক্ত করনের জোরদাবি জানান মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী।

কচুয়ার কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কারুজ্জামান নিজ দোকানে এভাবে প্রতিদিন ব্যবসা পরিচালনা করছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা