কচুয়ায় জীবনে ঝুঁকি নিয়ে চলছে ১২৫ শিশু শিক্ষার্থীর পাঠদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২১ | ৯:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সীমান্তবর্তী বোয়ালজুড়ি খালের পাশে অবস্থিত ১২৪নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি খালের পাশে নির্মিত হওয়ায় প্রতিবছর বর্ষার পানি ও অন্যান্য কারনে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকরা।

এদিকে প্রধান শিক্ষক মো. কবির আহমেদ বলেছেন, ভবনটির দ্বিতল নির্মান ও গাইড ওয়াল নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

চাঁদপুরের কচুয়ার সীমান্তবর্তী এলাকা কান্দিরপাড় গ্রাম। এই গ্রামের পাশে রয়েছে পাশ্ববর্তী উপজেলা মতলব। দুই উপজেলার মধ্য দিয়ে বোয়ালজুড়ি খালের অবস্থান। ১৯৮৮ সালে খালের পূর্ব পাশে প্রতিষ্ঠিত হয়েছে ১২৪নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের ছোয়া দুরের কথা ও সংস্কার করা হয়নি।

বিজ্ঞাপন

স্কুলের সামনের সিড়ি গুলো ফাটল দেখা দেয়া দিয়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে জীর্ণ ভবনটি। কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যু ভয় নিয়েই চলছে ১২৫ জন শিশু শিক্ষার্থীর পাঠদান (ক্লাস)। পাঠদান চলাকালে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বাইরে এসে খালে পড়ে মৃত্যুর ঝুকিঁতে রয়েছে।

এলাকাবাসীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে স্কুল ভবনটি জীর্ন হয়ে পড়েছে। পাশে বোয়ালজুড়ি বিশাল খাল থাকায় ঝুকিতে রয়েছে বিদ্যালয় ভবনটি। খাল থেকে বিদ্যালয় ভবনটি রক্ষা করার জন্য মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,চাঁদপুর জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ শাহরিয়ার রসুল পপুলার বিডিনিউজকে বলেন, বিদ্যালয়ের পাশে বোয়ালজুড়ি খাল দিয়ে বিভিন্ন নৌযান চলাচল করে। এসএমসি ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বরাদ্দ দেয়ার জন্য প্রধান শিক্ষক অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে উপজেলা শিক্ষা কমিটি ও প্রশাসনের সাথে আলোচনা করে ধসে পড়া রোধের জন্য আর্থিক বরাদ্দ দেয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা