
হাজীগঞ্জে পানিতে ভেসে উঠল শিশুর মৃতদেহ
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে পুকুরের পানিতে ভেসে উঠেছে শিশুর লাশ।
তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নে গন্ধ্যর্বপুর সাহেব বাড়ির তাজুল ইসলামের ছোট ছেলে রবিন। তার বয়স ২ বছর আট মাস।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন গন্ধ্যর্বপুর ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা।


নিহত রবিনের মা কাজল বেগম জানান, সকাল থেকে রবিনকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর দুপুরে তার মৃতদেহ পাশের পুকুরে ভেসে উঠে।
এলাকাবাসী মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু রবিন তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ পপুলার বিডিনিউজকে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করতে বলা হয়েছে।


























