তরুণ ব্লাড ডোনেশনের আয়োজনে সেচ্ছায় রক্তদাতাদের মিলনমেলা

Default User
মো: মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ১২:৪৮
Link Copied Successfully!

তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের অনন্দ প্লেস’এর ৩য় তলায় কমিউনিটি সেন্টারে মনোরম পরিবেশে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

তরুন ব্লাড ডোনেশনের সভাপতি অনিক হোসেনের সভাপতিত্বে ও রিয়া মনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংঙ্গীত পরিবেশনের পর আগত অতিথি ও সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের মাঝে প্রধান অতিথি পৌর মেয়র আ.স.ম. মাহাবুব-উল-আলম লিপন শুভেচ্ছা স্বরুপ গোলাপ ফুল তোলে দেন। ওই সময় তিনি বক্তৃতায় বলেন একফোঁটা রক্তের অনেক মূল্য আছে। তিনি সবসময় এসব সামাজিক সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যান সংস্হার সভাপতি মো: অনিক হোসেন, সাধারণ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক, কেফায়েত কাশফী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর পক্ষে ওসি (তদন্ত) ইব্রাহীম ও সেকেন্ড অফিসার সৈয়দ মোশাররফ হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এ্যাড. মো: কামাল হোসেন, তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জি: রোটা. নিশান রহমান, মো: মাহাবুব আলম, বিশিষ্ট সমাজসেবক মো: শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

ওইসময় ৩০টি সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সেচ্ছাসেবীকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠনগুলো হলো:-
নবদূত ব্লাড ডোনেশন ক্লাব, তরুণ্যের আলো ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশন কুমিল্লা, অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশ, প্রভাত হাজীগঞ্জ শাখা, ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন, উদীয়মান প্রজন্ম, অগ্রসর বাংলাদেশ, মানবকল্যান সামাজিক সংগঠন, DHAKA BLOOD BANK, কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন, ফি-সাবিলিল্লাহ রক্তদান সংস্থা, রক্তের বন্ধন ৬৪ জেলা আমাদের পরিবার, BD CLEAN-HAJIHONJ, আশা ব্লাড ডোনেশন, সমাজকল্যান ফাউন্ডেশন বাংলাদেশ, ROTARACT CLUB OF HAJIGONJ, দিশারী সমাজকল্যান সংস্থা, তরুন ব্লাড ফাউন্ডেশন, জীবনতরী ফাউন্ডেশন, কৈত্রা ব্লাড ডোনেট ফাউন্ডেশন, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ব্লাড ডোনেশন, চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটি, BD BLOOD DONAR CONNECTION, ব্লাড ডোনেশন চাঁদপুর (B.D.C), SOCIAL AIDER DEVCLOPMENT ORGNIZATION, আলোরকন্ঠ সমাজকল্যাণ ফাউন্ডেশন, হিলশা ব্লাড ফাউন্ডেশন, বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন, বিশরজর ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা।

সবশেষে তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজকল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা