
বউয়ের মামলায় বলাখালের রফিকসহ আটক তিন


হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বউয়ের মামলায় বলাখালের রফিকুল ইসলামসহ ওয়ারেন্ট ভুক্ত তিনজনকে আটক করেছে।
বিশেষ অভিযান পরিচালনা করেন এএসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হোসাইন যাত্রাবাড়ী থানায় বউয়ের মামলায় নং-৪৫(১১)২০ গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বলাখালের জামাল হোসেনের ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতর করে।
এছাড়া জিআর -৪৬৩/০৮,সদর থানার মামলা নং-১১(১০)০৮ সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী রাজারগাঁও এলাকার মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে তিন মামলার ওয়ারেন্ট ছিল।


অপরদিকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ বোর্ডের দায়ের করা মামলায় এএসআই(নিঃ)/মুকবুল হোসেন সি আর-৫৬২৫/১৮ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মকিমাবাদ এলাকার মোঃ সিরাজুল ইসলাম গ্রেফতার করেন।
উপরোক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয় বলে হাজীগঞ্জ থানা সূত্র নিশ্চিত করেন।


























