
হাজীগঞ্জ বড় মসজিদে মরহুম আলহাজ্ব মালেক গাজীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক বাবর গাজীর বাবা আলহাজ্জ্ব আবদুল মালেক গাজী ওরফে বাদশা গাজীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জোহরের নামাজের পর দোয়া-মিলাদ শেষে তাবারক বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
ওইসময় মুসল্লীগণ সহ মরহুমের পরিবার বর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী। ওইসময় পপুলার বিডিনিউজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাসান ফিরোজ, সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মুন্সী, প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম, যুগ্ম সম্পাদক মজিব পাটোয়ারী, নিজস্ব প্রতিবেদক হোসেন বেপারী প্রমুখ।


মরহুম বাদশা গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া কামনা করা হয়।
পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী বাবর গাজীর বাবা মরহুম আবদুল মালেক গাজী হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন।


























