আজ ১ উইকেট নিলেই বিশ্বরেকর্ড গড়বেন সাকিব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ১:২০
Link Copied Successfully!

অনেকের মতে রেকর্ড, মাইলফলক, ম্যান অব দ্য ম্যাচ আর সাকিব আল হাসান যেন মূদ্রার এপিঠ-ওপিঠ  বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা তার গায়ে লেগে আছে কয়েক বছর ধরেই।

প্রায় বেশিরভাগ ম্যাচেই থাকে তার অবদান। ব্যাটিংয়ে ব্যর্থ হলে বোলিংয়ে দেন পুষিয়ে সাকিব। কখনো বা উল্টোটাও ঘটে। আবার অনেক ম্যাচে দুই ডিপার্টমেন্টেই দারুণ কীর্তি দেখিয়ে দলের জয়ের নায়ক হয়ে উঠেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এমন সব কীর্তি দেখাতে দেখাতে দারুণ দুটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন সাকিব।

বিজ্ঞাপন

এর একটি হলো- আর মাত্র একটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়বেন সাকিব। ছুঁয়ে ফেলবেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গাকে। ৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেটধারী মালিঙ্গা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই উইকেট নিয়ে সাকিবের শিকার এখন ৮৬ ম্যাচে ১০৬টি।

অবশ্য মালিঙ্গাকে পেছনে ফেলে আরো অনেক দূর যাওয়া সক্ষমতা রয়েছে সাকিবের। কারণ লঙ্কান পেসারের ক্যারিয়ার শেষ করেছেন ১০৭ উইকেটে। আর সাকিবের ক্যারিয়ারের আরো অনেকটা সময় পড়ে আছে।

দুটি উইকেট নিয়ে আজই মালিঙ্গাকে ছাড়িয়ে যেতে পারেন সাকিব।

বিজ্ঞাপন

আর দুটি উইকেট নিলে মালিঙ্গাকে ছাড়িয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নেবেন সাকিব। তবে দুটি উইকেট নিলে সাকিব একটি মাইলফলক স্পর্শ করবেন। সাকিব হয়ে যাবেন আন্তর্জাতিকের তিন সংস্করণ মিলিয়ে ৬০০ উইকেট শিকারি, ২৩তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে।

উইকেট শিকারের দিক থেকে সাকিব অনেক আগেই টপকে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।

টি-টোয়েন্টিতে ৯৯ উইকেট নিয়ে তৃতীয় পজিশনে আছেন সাউদি।

৯৮ উইকেট শিকার করে চতুর্থ পজিশনে থেকে অবসরে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান মাত্র ৫১ ম্যাচে ৯৫ উইকেট শিকার করে পঞ্চম পজিশনে রয়েছেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে এ তালিকায় সাকিবের পরেই আছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত এই পেসার ইতোমধ্যে ৪৯ ম্যাচে ৭১ উইকেট শিকার করেছেন।

সূত্র: যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা