
স্কুল ছাত্রকে বলৎকারের চেষ্টা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শ্রীঘরে


শাহরাস্তি উপজেলায় স্কুল ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে কোর্ট হাজতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় নির্দেশ প্রদান করেন।
ভিকটিমের পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দহশ্রী গ্রামের মৃতঃ আবদুল হাকিমের পুত্র মোঃ আজাদ হোসেন প্রকাশ আজাদ মুন্সী গত সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ওই গ্রামের আনোয়ারের বাড়ির পশ্চিম পাশে স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রকে (১৪) মাঠে ছাগল চরানোরত অবস্থায় অশ্লীল ভিডিও দেখার প্রস্তাব করে।


শিশুটি এ প্রস্তাবে রাজি না হওয়ায় আজাদ তাকে জোর পূর্বক টেনে হেঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এসময় সে ওই শিশুকে জোরপূর্বক বলৎকারের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটির সাথে ধ্বস্তাধস্তি কালে স্থানীয় লোকজন এ ঘটনা টের পেলে আজাদ তাদের হুমকি ধমকি প্রদান করে।
ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় আজাদকে স্থানীয় শাহরাস্তি (রঃ) বাজারে জিজ্ঞেস করলে সে তাদের হুমকি প্রদান করে। এক পর্যায়ে ক্ষিপ্ত লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।


























