বিয়ে করেই হজে যাবেন আঁচল, ছেড়ে দিবেন সিনেমা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২১ | ১১:২৩
Link Copied Successfully!

শোবিজ অঙ্গনে এ মুহূর্তের গুঞ্জন, উঠতি গায়ক সৈয়দ অমির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই ছবির শোবিজ অঙ্গনে এ মুহূর্তের গুঞ্জন, উঠতি গায়ক সৈয়দ অমির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা আঁচল।

যদিও অনেকের দাবি, বাগদান পর্বও সেরে ফেলেছেন। কেউ বা আরেকটু বাড়িয়ে বলছেন, চুপিচুপি বিয়েও সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। দিব্যি ঘরসংসার করছেন এখন।

এমন সব গুঞ্জন সত্য নয় বলে জানালেও গায়ক অমির সঙ্গে সম্পর্কের বিষয়টি অকপটেই স্বীকার করেছেন আঁচল।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিয়ে–বাগদান কোনোটি হয়নি। আমরা আসলে প্রেম করছি। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে, আমরা দুজন বিয়ে করব। সবকিছু মোটামুটি ঠিক আছে। দুই পরিবারের সম্মতিতে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চাই।’

গায়ক অমিও স্বীকার করেছেন আঁচলকে বিয়ের কথা। আঁচলের সঙ্গে কীভাবে প্রেমে জড়ালেন সে কথাও জানান তিনি। বলেন, গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। তখন কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু।

এর পর অমি যে ইচ্ছার কথা জানান, তা শুনলে আঁচলভক্ত অনেক সিনেপ্রেমীরা হতাশ হবেন হয়ত।

বিজ্ঞাপন

অমি জানান, বিয়ের পর হজ করার পরিকল্পনা নিয়েছেন এ প্রেমযুগল। হজ শেষে ফিরে তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। হজ থেকে ফিরে অমি মাঝেমধ্যে গান করবেন। আঁচল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে। বাকি সময়টা সংসারের কাজে ব্যয় করবেন।

তার মানে বিয়ের পরই ঢাকাই ছবিতে এক দশক কাটিয়ে ফেলা অভিনয় জীবনের ইতি টানতে চলেছেন চিত্রনায়িকা আঁচল!

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি।

যদিও অনেকের দাবি, বাগদান পর্বও সেরে ফেলেছেন। কেউ বা আরেকটু বাড়িয়ে বলছেন, চুপিচুপি বিয়েও সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। দিব্যি ঘরসংসার করছেন এখন।

এমন সব গুঞ্জন সত্য নয় বলে জানালেও গায়ক অমির সঙ্গে সম্পর্কের বিষয়টি অকপটেই স্বীকার করেছেন আঁচল।

সোমবার দুপুরে এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিয়ে–বাগদান কোনোটি হয়নি। আমরা আসলে প্রেম করছি। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে, আমরা দুজন বিয়ে করব। সবকিছু মোটামুটি ঠিক আছে। দুই পরিবারের সম্মতিতে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চাই।’

গায়ক অমিও স্বীকার করেছেন আঁচলকে বিয়ের কথা। আঁচলের সঙ্গে কীভাবে প্রেমে জড়ালেন সে কথাও জানান তিনি। বলেন, গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। তখন কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু।

এর পর অমি যে ইচ্ছার কথা জানান, তা শুনলে আঁচলভক্ত অনেক সিনেপ্রেমীরা হতাশ হবেন হয়ত।

অমি জানান, বিয়ের পর হজ করার পরিকল্পনা নিয়েছেন এ প্রেমযুগল। হজ শেষে ফিরে তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। হজ থেকে ফিরে অমি মাঝেমধ্যে গান করবেন। আঁচল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে। বাকি সময়টা সংসারের কাজে ব্যয় করবেন।

তার মানে বিয়ের পরই ঢাকাই ছবিতে এক দশক কাটিয়ে ফেলা অভিনয় জীবনের ইতি টানতে চলেছেন চিত্রনায়িকা আঁচল!

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা