শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২১ | ৫:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন এ দায়ে মোবাইল কোর্টে জরিমানা গুনতে হলো ৫০ হাজার টাকা।

৩০ আগস্ট সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৌর এলাকার ছিকুটিয়া ব্রীজ সংলগ্ন কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় এক জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, এবং ড্রেজারটির পাইপ কেটে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার উপ- পরিদর্শক (এসআই )আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স পুলিশ, উপজেলা ভূমি অফিসের সহকারীগণ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

জানা যায় ওই গ্রামের আব্দুস সাত্তার কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন, বালি ভরাট কন্টাকটার মোঃ আকবর হোসেন জানান আমি আইন সম্পর্কে কিছু বুঝিনা, ড্রেজার মেশিন সম্পূর্ণ অবৈধ তা আমার জানা ছিলনা, তাই আমাকে ৫০ টাকা জরিমানা দিতে হলো। ভবিষ্যতে আমি আর ড্রেজারের ব্যবসা করব না।

বিজ্ঞাপন

ড্রেজার মেশিনের মালিক হাজিগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন।

ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা