টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন রাজস্থান রয়্যালসে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২১ | ১২:১৯
Link Copied Successfully!

দীর্ঘদিন ধরেই আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখল করে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। দুর্দান্ত ফর্মে থাকা এই চায়নাম্যান বোলারকে দলে ভিড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস।

রাজস্থানের হয়ে আইপিএল মাতাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই দ্বিতীয় অংশেও খেলবেন না, তার বদলেই শামসিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শামসি এর আগে আইপিএলে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি।

আইপিএলের দ্বিতীয় অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আগামী মাসেই। সেখানেই মাঠে নামবেন শামসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচে ৪৫টি উইকেট শিকার করেছেন তিনি। মোট টি-টোয়েন্টি ১৬৩টি টি-টোয়েন্টি শামসি শিকার করেছেন ১৮৩টি উইকেট। এছাড়া ২৭টি ওয়ানডে ম্যাচে ৩২টি ও ২টি টেস্ট ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া স্পিনার।

বিজ্ঞাপন

সূত্র:কালের কন্ঠ

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা