কুমিল্লায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২২, ২০২১ | ২:৪৩
Link Copied Successfully!
কুমিল্লায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বিবির বাজার এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী গ্রামের ভূঁইয়া বাড়ী মৃত সিদ্দিকুর রহমান এর
ছেলে মোঃ আক্তার হোসেন (৪৫)।

বিজ্ঞাপন

কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন পপুলার বিডিনিউজকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, মাদক ব্যবসায়ী আক্তার হোসেন দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা