
কচুয়ায় সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
Link Copied Successfully!


কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কচুয়া উপজেলা সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ’রা।
গত রবিবার সকালে কচুয়া উপজেলা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় কচুয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো:জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি সালামত হোসেন, সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন,উপজেলা চেয়ারম্যানের সিএ ও যুগ্ন সাধারন সম্পাদক সোহেল পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,ইউআরসি অফিসের ডিইও ও কোষাধক্ষ মো:মিজানুর রহমান,কার্যনির্বাহীর সদস্য মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
H/N





























