কচুয়ায় অসহায় ছিদ্দিকুরের সংসার চলছে শাপলা বিক্রি করে

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ আগস্ট ১৩, ২০২১ | ১০:৩৭
Link Copied Successfully!

জাতীয় ফুল শাপলা দেখতে যেমন সুন্দর, তেমনি তরকারি হিসেবে এটি খেতেও বেশ সুস্বাধু। কেউ খায় শখ করে, আবার কেউ খায় অভাবে পড়ে।

অভাবগ্রস্ত বা নিতান্ত গরিব মানুষ এ বর্ষা মৌসুমে জমি থেকে শাপলা তুলে তা দিয়ে ভাজি বা ভর্তা তৈরি করে আহার করে থাকেন।আর শহরের মানুষ শখের বশে এ মৌসুমে ২-৪ দিন শাপলা তরকারি বা ভাজি খেয়ে থাকেন। শাপলা বিক্রি করে এখন জীবিকা নির্বাহ করছে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার পরিবার।

এমন চিত্র দেখা গেছে কচুয়া পৌর বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে শাপলা বিক্রি করতে।কচুয়া পৌর বাজারে ছিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি ভ্যান গাড়ি করে প্রতি বর্ষা মৌসুমে শাপলা বিক্রি করছেন। শাপলা বিক্রি করে তিনি সংসার চালাচ্ছেন। সংসারে রয়েছেন তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে। তিনি পাশ^বর্তী মতলব দক্ষিন উপজেলার খিলপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ।কাশিমপুর সহ নিজ এলাকার কৃষি জমি থেকে প্রতিদিন ভোর রাতে শাপলা তুলে কচুয়া উপজেলা বিভিন্ন বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন। আর এ শাপলা বিক্রি করে ছিদ্দিকুর রহমান তার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন।

বিজ্ঞাপন

মতলব দক্ষিন উপজেলার খিলপাড়া গ্রামের বাসিন্দা শাপলা বিক্রেতা ছিদ্দিকুর রহমান জানান, এ সময়ে একেক জনে কমপক্ষে ৩০ থেকে সর্বোচ্চ ৪০ মোঠা (৬০ পিস শাপলায় ১ মোঠা ধরা হয়) সংগ্রহ করতে পারে। এক মোঠা শাপলা ১০ টাকা দরে বিক্রি করা হয়। প্রতিদিন কাশিমপুর বিল থেকে শাপলা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে দৈনিক ১ হাজার থেকে ১২শ টাকা বিক্রি করে থাকি। শাপলা বিক্রি করে আমি সংসার চালাচ্ছি।

তিনি আরো জানান, কষ্টসাধ্য এ কাজ এখন আর ভালো লাগে না। কোনো বিত্তবান লোকের সহযোগিতা পেলে এ পেশা ছেড়ে ব্যবসা করতে চান তিনি।
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা