
শাহরাস্তিতে ৪০ পরিবার পেলো বন্ধু চুলা ও নগদ টাকা
Link Copied Successfully!


মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শাহরাস্তি উপজেলায় জমিসহ ঘরপ্রাপ্ত ৩৯টি পরিবার এবং সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এর ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ১ টি ঘরসহ সর্বমোট ৪০ টি পরিবারের মাঝে নগদ টাকা ও বন্ধু চুলা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ঘর হস্তান্তরকালে উপজেলা পরিষদের এডিপি বরাদ্দ থেকে পরিবেশ বান্ধব বন্ধু চুলা ও প্রতি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ বিশ হাজার টাকা বিতরণ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
ওইসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি), শাহরাস্তি, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ডিজিএম, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী পরিবারে অন্যান্য সদস্যবৃন্দ।




























