পৌর মেয়রকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৬:২১
Link Copied Successfully!

কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে কচুয়ার ডাক নামে ফেসবুক পেইজে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার দ্বিতীয় দিনের মতো পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কচুয়া-সাচার সড়কের পাশে পালাখাল বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী,ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান,যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ,ওমর ফারুক ডন, জুয়েল রানা ভূট্টো, সদস্য সাইফুল ইসলাম মাইকেল, ইকবাল হোসেন,মনির হোসেন,মোজাম্মেল হক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ প্রমুখ।

মানববন্ধনে নেতাকামীরা বলেন, অনলাইন নিউজ পোর্টাল কচুয়ার ডাকের সম্পাদক অ্যাড. সাখাওয়াত হোসেন টিটু লন্ডনে বসে কচুয়ার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,সাংবাদিক,ব্যবসায়ী ও বিভিন্ন সুশীল সমাজের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মনগড়া অসত্য সংবাদ পোস্ট করে পুরো কচুয়া জুড়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। তার এ বিভ্রান্তিমূলক অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা