জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৪:২৮
Link Copied Successfully!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে দূর্দান্ত পারফরমেন্স বেশ কয়েকটি সাফল্যের পালক যুক্ত করেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে।

টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের আসন পুনরুদ্ধারের পাশাপাশি প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব।

জুলাই মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

বিজ্ঞাপন

এতে সাকিবের নাম শীর্ষে। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার সম্মান পেলেন সাকিব। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।

আজ মুশফিকের সতীর্থ সাকিব জুলাই মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরেও সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা